ক্যাম্পাস প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়
বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০(১)(গ) অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.