শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গোয়ালন্দ ঘাট থানার (ওসি) তদন্ত উত্তম কুমার ঘোষের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিনুল হক, সহকারী বিট অফিসার এস আই সোহানুর রহমান, গোয়ালন্দ উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উজানচর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. সেলিম খান ছলিম, সাধারণ সম্পাদক মো. শাহীন মৃধা, ইউপি সদস্য মো. ফরিদুল ইসলাম, আলাউদ্দিন মৃধা, চুন্নু মীর মালত, মনির খান, ছাত্র প্রতিনিধি মো. আল আমিন, গ্রাম পুলিশ সদস্য সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
সভায় ওসি রাকিবুল ইসলাম সকলকে আইন- শৃঙ্খলা মেনে চলতে উদাত্ত আহ্বান জানান। সেইসাথে ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.