গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি
নারী অধিকার সুরক্ষা করি, উন্নত দেশ গড়ি- পতিপাদ্যকে সামনে রেখেই রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ৮ মার্চ শনিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীন,
সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি, সাংবাদিক হেলাল মাহমুদ, সহিদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.