গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় এক পল্লী বিদ্যুত দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন সহ আর্থিক ভাবে জরিমানা করা হয়।
উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিরাজ খার হাট এলাকার এক গ্রাহকের নাম আলমগীর হোসেন। তিনি স্হানীয় আব্দুর রশিদের ছেলে। তার বৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পাশাপাশি নগদ ৫ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়।
এর আগে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া এলাকায় অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মোঃ পরশ উল্লা নামের এক গ্রাহককে ১৯ হাজার ২৩ টাকা জরিমানা করা হয়।
পল্লী বিদ্যুতের গোয়ালন্দ সাব -জোনাল অফিস সূত্র জানায়, নিজ বাড়ির সামনে পল্লী বিদ্যুতের মেইন লাইনের (এলটি তার) সাথে হুকিং করে আলমগীর হোসেন স্যালো ইঞ্জিন দিয়ে ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ মার্চ গোয়ালন্দ পল্লী বিদ্যুত অফিসের জুনিয়র ইন্জিনিয়ার মোঃ আল আমিন সেখানে অভিযান চালিয়ে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। একইভাবে অবৈধ সংযোগ নিয়ে দেবগ্রামের পরশ উল্লা অটোরিকশায় চার্জ দিতেন এবং ব্যাডমিন্টন কোর্ট আলোকিত করতেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ সাব-জোনাল অফিসের এজিএম মোঃ শাহিন আলম জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.