শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
ইসলামী আন্দোলন চিতলমারী উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন দলের উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আবুল কালাম কাজী এবং সঞ্চলনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খান।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফারুক হোসেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফকির আবুল বাশার, জেলা শাখার অন্যতম সদস্য মোল্লা মুজিবর রহমান শামিম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সালমান আশরাফি, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান, জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান ও বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চিতলমারী শাখার সভাপতি ডা. নাজমুল হুদা, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মোঃ দাউদুল ইসলাম লিন্টু খান, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের চিতলমারী উপজেলা সেক্রেটারী মুফতি মানজুর আহম্মেদ, ইসলামী ছাত্র আন্দোলনের চিতলমারী উপজেলা শাখার সভাপতি মোঃ রাকিব, শ্রমিক নেতা খবির উদ্দিন শেখ, মো সবুজ মোঃ মুফতি হেদায়েত উলউল্লাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.