স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীতে তিনটি পরিবারের উপর হামলা, ভাংচুর, মারপিট, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ভূক্তভোগী পরিবার গুলো চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে এ সব তথ্য তুলে ধরেন।
ভূক্তভোগী পরিবার গুলোর পক্ষে মোঃ শাহীন শেখ লিখিত বক্তব্য পাঠ করে জানান, উপজেলার ব্রহ্মগাতী গ্রামের আমিনুর রহমান মামুনের ছেলে সায়হাম রহমান মীম, আমজেদ মোল্লার ছেলে শহীদ মোল্লা দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বসবাস করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি মহল জোর-পূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও করে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি লিখিত ভাবে অভিযোগ করেছেন।
শাহিন শেখ আরও জানান, গত ০১ মার্চ বিকেল ৫ টার দিকে আরুয়াবর্ণী মধ্যপাড়ার কতিপয় ১০-১৫ লোক শহীদ মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এ ঘটনার রেশ ধরে দ্বিতীয় দফায় গত ৬ মার্চ সকাল ৯ টার দিকে ওই হামলাকারীরা আবারও দলবদ্ধ হয়ে সায়হাম রহমান মীমের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় তাদের বাঁধা দিতে গেলে সায়হাম রহমান মীমের অন্তঃস্বত্ত্বা স্ত্রী লিমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
এ ছাড়া ওই হামলাকারীরা তৃতীয় দফায় গত ১৫ মার্চ বিকাল ৪ টায় মোঃ শাহীন শেখের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা শাহীনের বৃদ্ধ পিতা মুক্তিযোদ্ধা ও প্যারালাইস রোগীকে মারপিট করে ।
এ তিনটি বিষয়ে আলাদা আলাদা ভাবে মামলা করা হলেও হামলাকারীরা প্রতিনিয়িত হুমকি-ধমকি প্রদান করে চলেছে। এ বিষয়ে বর্তমানে তারা তিনটি পরিবার চরম নিরপত্তা হীনতায় রয়েছেন।
এ ব্যাপারে মোশারেফ শেখ মুঠো ফোনে সাংবাদিকদের অগ্নিসংযোগ ও লুটপাটের কথা অস্বীকার করে বলেন, ‘শাহীন, মীম এবং শহীদদের জায়গার মধ্যে আমার সাড়ে ১৮ শতক জায়গা রয়েছে। যার ১০ শতক আমার নামে রেকর্ড হয়েছে। ওরা আমার কবলাকৃত জায়গা জোরপূর্বক ভোগদখল করে আছে। এ নিয়ে বহুবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু তারা কোন সালিশ মানে না।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.