সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইনে ২১ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে টঙ্গী -ঘোড়াশাল বাইপাস এলাকার কালীগঞ্জ অঞ্চলের বালীগাঁও মোড়ল মার্কেট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত গতিতে গাড়ী চালানো, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন, গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকা ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে সাত জনকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
এসময় সড়ক সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৬৭,৭৬,৮৫ ধারায় একটি যাত্রীবাহী বাস, দুটি ড্রাম ট্রাক এবং চারটি মোটরসাইকেলকে সাতটি মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের সহযোগীতায় বেঞ্চ সহকারী আলামিন ভূইয়া, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.