শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রূপালী আক্তার রুপা (২৫ ) নামে এক যৌনকর্মী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তার কথিত স্বামী ও পল্লীর বাড়িয়ালা হবির সাথে ঝগড়া, প্রচুর পরিমানে মদ্যপান এবং তার উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে স্হানীয়রা ধারনা করছেন।
শনিবার (০৫ মার্চ) দুপুর ১২ টার দিকে হবির বাড়ির একটি কক্ষে ভেতর থেকে দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগায় সে।
আশ-পাশের লোকজন রুপাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে উঁকি মেরে রুপাকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়।
পরে গোয়ালন্দঘাট থানার এসআই মোঃ সোহানুর রহমান সোহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি নিচে নামিয়ে সুরতহাল প্রস্তুত করেন।
মৃত রুপা আক্তার নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রসুলপুর গ্রামের নাদু মিয়ার মেয়ে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, যৌনকর্মী রুপার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে তার কথিত স্বামী হবির সাথে ঝগড়া ও অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। আপাতত স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.