শরিফুল ইসলাম ,নড়াইল
নড়াইলে দিনব্যাপী শিশুদের নিয়ে শিশু চিত্রকলা প্রদর্শনী,শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিশুদের সম্মাননা ও শিশুদের চিত্রকর্ম বিতরণ নিয়ে এক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫এপ্রিল) দিনব্যাপি শহরের রূপগঞ্জের বাঁধাঘাটে এসব কর্মসূচির আয়োজন করে ‘চারুনীড়’ নামে স্থানীয় শিল্প সংগঠন। প্রদর্শনীতে স্থান পায় অর্ধ শতাধিক শিশু শিল্পী চিত্রকর্ম।
অস্থায়ীভাবে তৈরি গ্যালারিতে স্থান পায় শিশুদের আঁকা গ্রামীণ জীবনযাত্রার নানা চিত্র। প্রদর্শনী ঘুরে দেখা যায়,নবান্নের উৎসব, ধান কাটা, জেলে পল্লী, পালকিতে বিয়ে, গরুর গাড়ি,শীতের পিঠা তৈরি,নানা প্রজাতির পাখি, পত্রবিহীন গাছে ফুটে থাকা শিমুল পলাশ ফুলসহ শিশুদের কল্পনায় উঠে আসা গ্রামীণ জীবনের নানা চিত্র ফুটে উঠেছে এসব ছবিতে।
শিশু শিল্পী সাদিয়া মুন্নী বলেন,ছবি আঁকতে আমার ভালো লাগে। মায়ের সঙ্গে বাঁধাঘাটে ছবি আঁকতে এসেছি। এখন আমি একটি ছবিতে রং করছি। ছবিটিতে পালকিতে বসে থাকা নববধূ কে তার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।
ছবি আঁকতে আসা ২য় শ্রেণির ছাত্র আকাশ বিশ্বাস বলে, আমি এখানে ছবি আঁকতে এসেছি। আমার আঁকা একটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। ছবিটিতে আমি গ্রামীণ জনপদের কিছু চিত্র তুলে ধরছি। আজকের আঁকা ছবিতে গাছ, ঘর, কৃষক ধান মাথায় করে বাড়ি আনছে এগুলো একেছি।
চারুনীড় এর পরিচালক নাজমুল হাসান লিজা বলেন,শিশুরা অনেক সময় ছবি আঁকে প্রতিযোগিতার জন্য। প্রথম তিন জন ছাড়া বাকিদের ছবি খুব একটা দেখা যায় না।সবাই নিজেদের আঁকা ছবি দেখে আনন্দ পাক। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। তবে তাদের আঁকা ছবি প্রদর্শনীতে দেখে তারা আরো উৎসাহিত হন শিশুরা।
এসময় উপস্থিত ছিলেন, চারুনীড়ের পরিচালক নাজমুল হাসান লিজা,আসাদুর রহমান,সাগর সেন, আশিষ রায়, অর্পিতা পালসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.