শরিফুল ইসলাম,নড়াইল
নড়াইলের লোহাগড়ায় সপ্তম শ্রেনীর এক স্কুলছাত্রী কে ধর্ষণের অভিযোগে নুরনবী শেখ (২২) নামে এক ধর্ষক কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার লাহুড়িয়া রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরনবী শেখ রাজাপুর গ্রামের নূরমিয়া শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী বাড়ি থেকে রওনা দিয়ে স্কুল গেটের সামনে পৌচ্ছালে লাহুড়িয়া রাজাপুর গ্রামের নূর মিয়া শেখের ছেলে নুরনবী তাকে জোরপূর্বক ঝাপটে ধরে মোটরসাইকেলে করে লোহাগড়া পৌরসভার একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি ওই স্কুল ছাত্রী পরিবারের লোকজনের কাছে জানানোর পর বিকালে তার পিতা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। লোহাগড়া থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষক নুর নবী শেখ কে লাহুড়িয়া থেকে গ্রেফতার করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান সোমবার (২৮এপ্রিল) বিকালে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযোগ পাওয়ার পর পরই ধর্ষক নুরনবী শেখ কে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.