শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে ইউপি সদস্য ও যুবলীগ নেতা শমসের আলী (৩৬) সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শমসেরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, গুম ও খুন এবং ডাকাতির মামলা হয়েছে।
শমসের আলী উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য ও ছাহের মন্ডল পাড়ার আদু শেখের ছেলে। সেইসাথে তিনি উজানচর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
বুধবার দিনগত রাতে নিজ এলাকা হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপর দুইজন হলেন উজানচর ইউনিয়ন কৃষকলীগের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোনাই মিয়া এদিন দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়। ১ মে বৃহস্পতিবার তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মুহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গতবছর ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত তিনজন আসামীর মধ্যে শমসের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি গুম ও খুন,একটি ডাকাতি এবং গোয়ালন্দ ঘাট থানায় একটি অস্ত্র এবং একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.