নবধারা ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়াও হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে। ভেঙে ফেলে গাড়ির পেছনের গ্লাস। রবিবার (৪ মে) বিকালে হাসনাতের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রবিবার (৪ মে) সারজিস আলম তার ফেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে হাসনাত আবব্দুল্লাহর ওপর হামলার কথা জানান। তিনি ওই পোস্টে অভিযোগ করে তিনি বলেন, ‘হামলাকারীরা ছিল ১০ থেকে ১২ জন সন্ত্রাসী।’
সারজিস আলম লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন। লোকেশন দিচ্ছি।”
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টা মোটরসাইকেল এসে সন্ত্রাসীরা হাসনাতের ওপর হামলা করে। এতে হাসনাত আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় ফিরছেন।
সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ বলেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.