নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহমির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নাহমির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পত্নীতলা ইউনিয়নের হারপুর বোরাম এলাকায় আত্রাই নদীর ধারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে নাহমির নদীর ধারে ভ্রাম্যমান হাসের খামারে হাস দেখভালের কাজ করছিল ওই সময় বজ্রপাতে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাস খামারের মালিক বাবু আহত হয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান বলেন, নিহত ওই কিশোর নদীর ধারে হাসের খামরে ছিল সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.