নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে শিমুল (৪০) নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ভর তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল জেলার রানীনগর উপজেলার পোয়ানীপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর এলাকা থেকে ধানের তুষ বোঝায় একটি ইঞ্জিন চালিত ভটভটি আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তায় উল্টে যায়। এসময় এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভটভটি চালক ইয়ামিন এবং বেলাল হোসেনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিমুলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।দুর্ঘটনাকবলিত ভটভটি এবং মালামাল রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.