যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের উদ্যোগে অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এদিন উক্ত হলের রিডিং রুম, গেমস রুম এবং হলের ৬ষ্ঠ ও ৭ম তলার উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় মুন্সী মেহেরুল্লাহ হলের ডাইনিং কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, পরিবহন প্রশাসক, আইসিটি সেলের পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এই হলকে তোমরা নিজেদের বাড়ির মতো মনে কর তাহলে হলে থাকাটা আনন্দময় মনে হবে। অভিভাবক হিসেবে এই হলকে আরো বেশি পরিবেশবান্ধব এবং বাসযোগ্য করে গোড়া তোলার জন্য আমরা সকল ধরনের ব্যাবস্থা গ্রহণ করব। আমি যতদিন থাকবো আমার একটাই চাওয়া আমার শিক্ষার্থীরা যাতে ভালো পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবন কাটাতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.