নিজস্ব প্রতিবেদক,নড়াইল
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতিষ্ঠিত 'শিশুস্বর্গ' এর প্রবীণ শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (৯মে) বিকালে শিশুস্বর্গ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিদায়ী শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী,সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী সমীর কুমার মজুমদার, সৌরভ ব্যানার্জি,চিত্রশিল্পী নয়ন বৈদ্য,গোলাপ কাজীসহ প্রমুখ।
চিত্রশিল্পী বলদেব অধিকারী ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে শিশুস্বর্গে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৭ সালে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান 'শিশুস্বর্গ' প্রতিষ্ঠা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.