নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে আপন ভাইয়ের ছেলে ভাতিজার হাতে আরশেদ আলী (৫৫) নামে এক চাচা খুন হয়েছে। সোমবার উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা সুমন (৩২) আটক করে থানা নিয়ে যায়।
জানা যায়, আরশেদ আলী ওই এলাকার মৃত রফিকুল ইসলামের মেজ ছেলে আর অভিযুক্ত ভাতিজা নুর হাবিব সুমন নিহতের বড় ভাই নুর আলমের ছেলে। ঘটনার পরে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, পরিবারে সকলে একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকাল ৮টার দিকে আশেদ আলী গরুকে পানি খাওয়াচ্ছিলেন। পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। চাচা আশেদ আলী তাকে কোন এক বিষয়ে কাজের কথা বললে রাগান্বিত হয়ে কোন কথা ছাড়াই পেছন থেকে হাঁসুয়া দিয়ে উপর্যুপরি মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাঁর আহাজারিতে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুল ইসলাম তালুকদার তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কি কারণে এমন ঘটনা ঘটালো তা আমারা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.