রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোসলে গিয়ে পা পিছলে খালে পড়ে প্রদীপ হাজরা ( প্রো ) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের খালে এঘটনা ঘটে।
মৃত প্রদীপ হাজরা (৪৫) পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চিত্তরঞ্জন হাজরার ছেলে। সে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল।
এতথ্য নিশ্চিত করে মৃতের চাচাতো ভাই কালিদাস হাজরা বলেন, বৃহস্পতিবার সকালে প্রদীপ হাজরা (প্রো) বাড়ির পাশে কলেজের ঘাটে গোসল করতে যায়। সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে খালে পড়ে দাপাদাপি করতে থাকে সে। তখন খালের ওপার থেকে এক যুবক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মাহবুবুর রহমান বলেন, পরিবারের লোকজন প্রদীপ হাজরা নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এটা কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করলে পরিবারের লোকজন মৃতদেহটি নিয়ে চলে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.