যশোর প্রতিনিধি
যশোরে ডিবির অভিযানে ১৫শ পিস ইয়াবাসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, আটককৃতরা হলেন, মণিরামপুর উপজেলার ইত্তা পশ্চিমপাড়ার লাল ভট্টাচার্যের ছেলে প্রদীপ কুমার ভট্টাচার্য , কেশবপুর উপজেলার মধ্যকুল খান পাড়ার মৃত আবুল খানের ছেলে রাসেল খান , মণিরামপুরের মৃত আতিয়ার মোল্লার ছেলে জাহিদ হাসান , শ্যামনগর গ্রামের জামির গাজীর ছেলে শিমুল হোসেন।
ডিবি জানায়, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে পালবাড়ি মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে এই চার মাদক ব্যবসায়ীকে ১৫শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.