গোবিপ্রবি প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়
খুলনায় দূর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র এস এম সাজিদ হাসান।
রোববার (১৫ জুন) রাত ৯ টার দিকে নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
বর্তমানে আহত শিক্ষার্থীকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বর্ননা দিয়ে সোনাডাঙার মডেল থানার এসআই আব্দুল হাই বলেন,গুলিবিদ্ধ সাজিদ রিক্সাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের পেছন থেকে অনুসরণ করতে থাকে। তাকে বহনকারী রিক্সাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র ভিক্টিম বিষয়টি আচ করতে পেরে রিক্সা থেকে নেমে আত্মরাক্ষার জন্য দৌড় দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু'জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি বাম কোমরে এবং অপরটি ডান পায়ের হাটুর উপরে বিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.