যশোর প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডে আগামী ২৬ জুনের এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিতের খবর সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জাল বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এটি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক গুজব। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
তিনি জানান, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৬ জুন বাংলা প্রথম পত্রের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিভ্রান্তি ঠেকাতে বোর্ডের ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সূত্র থেকে সঠিক তথ্য নিতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.