বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ ফারুক আহমেদ।
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ শত প্রান্তিক কৃষকের মধ্যে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম হাওলাদার, বিআরডিবি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন স্বপন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রিয়াজুল ইসলাম ওমরসহ শতাধিক কৃষক।
কৃষি কর্মকর্তারা জানান, এ প্রণোদনা কৃষকদের আউশ ধানের আবাদে উদ্বুদ্ধ করবে এবং উৎপাদন খরচ কমিয়ে লাভবান হতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.