রুহুল আমিন, যশোর
এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে বিশেষ চাহিদা সম্পন্ন ১৩৪ জন শিক্ষার্থীকে অতিরিক্ত সময় সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে অতিরিক্ত ২০ মিনিট সময় এবং বাকি ১২০ জন শিক্ষার্থী শুধুমাত্র অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে প্রতিবন্ধী কার্ডধারী পরীক্ষার্থীরা এই বিশেষ সুবিধা পাচ্ছে।
শ্রুতিলেখকপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন জেলার শিক্ষার্থী রয়েছে। এদের জন্য সংশ্লিষ্ট স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের শ্রুতিলেখক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত ৩০ মিনিট সময়প্রাপ্ত শিক্ষার্থীরাও বোর্ডের নির্দেশনা অনুযায়ী যথাযথ সুবিধা ভোগ করবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ সহজ করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.