রবিউল ইসলাম,গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা এলাকা থেকে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ট্যাংকি ও সিটির নিচে থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন ফারুক হোসেন (২৮) ও নাসিমা বেগম(৪৫),তারা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান মাদক কারবারী ফারুক ও নাসিমা সম্পর্কে জামাই-শাশুড়ি,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.