এম এ ফয়সাল, সাতক্ষীরা প্রতিনিধি
৭৫ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন নামে ১ মাদক কারবারিকে আটক করেছে সাতক্ষীরা কালিগঞ্জ থানা পুলিশ। ওই সময় তার শরীর তল্লাশি করে দু,টো মোবাইল জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের পুত্র।
কালীগঞ্জ থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান জানান, মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) দুপুর ১ টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার এস আই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উত্তর রঘুনাথপুর গ্রামস্থ জনৈক শাহাদৎ মেম্বরের মৎস ঘেরের পাশে পাকা রাস্তার উপর থেকে ৭৫ পিচ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে।
উক্ত ঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আটকৃত মাদক কারবারিকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.