শারমিন সুলতানা , নরসিংদী প্রতিনিধি
ছেলেকে কলেজে দেখতে এসে বাড়ী ফেরার পথে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট রেলসড়কের নরসিংদীর শহরতলীর দগরিয়া অবৈধ রেলক্রসিংয়ের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
রেল পুলিশ ও স্থানীরা জানান, নরসিংদী সাহেপ্রতাব এলাকায় স্থাপিত ইনডিপেনডেন্ট কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছেলে মাহবুবুর রহমানকে দেখতে আসেন তার বাবা-মা। ছেলের খোঁজখবর নেয়া শেষে একটি মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী উভয়েই বাড়ি ফিরছিলেন। তারা মোটরসাইকেল যোগে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম জহিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.