
এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামে আব্দুর বারেক ফকির (৭৭) নামে এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর বারেক ফকির একই গ্রামের আব্দুল ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি আমবাগানে আব্দুর বারেক ফকিরের মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সঙ্গে সঙ্গে শিবচর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহার আলী জানান, “এটি আত্মহত্যা নাকি হত্যা—তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.