কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলায় আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার পর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এ তথ্য জানান।
বন্যার পানিতে বিভিন্ন কেন্দ্র তলিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রফেসর রুনা নাছরীন বলেন, নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কুমিল্লা শিক্ষ বোর্ডের অধীনে মোট ৬টি জেলার মধ্যে ফেনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.