জেলা প্রতিনিধি,পঞ্চগড়
পঞ্চগড় শহরের এম আর কলেজ রোডে অবস্থিত নিউ ডক্টর প্যাথলজি অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ডায়াগনস্টিক সেন্টারটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস নিতু, সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদ হোসেনসহ সেনা সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তারা।
আদালত সূত্রে জানা যায়, প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট প্রদান এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রে সিরিয়াল নম্বর না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়। তাছাড়া, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের বিষয়েও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী বলেন, “জেলা প্রশাসকের নির্দেশে জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.