এস এম শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে পড়ে সাকিব শেখ (৫) ও মানিক রায়হান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২জুলাই) রাতে উপজেলার খাশিয়াল ইউনিয়নের এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নিহত সাকিব শেখ উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক রায়হান বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। সে তার মায়ের সাথে মামা বাড়িতে বসবাস করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার বিকালে এক সাথে সাকিব ও তার ফুপাতো ভাই মানিক খেলছিল। সে সময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অজান্তে কোন একসময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজা খুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখেন। এরপরে খোঁজ করে পুকুর থেকে আরেক জনের মরদেহ উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান রোববার (১৩জুলাই) সকালে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে সাকিব ও মানিকের মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.