নাইম উদ্দিন আকন, পিরোজপুর
দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’-র অংশ হিসেবে আজ ১৩ জুলাই পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা শাখার আয়োজনে এক পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এই দেশে এমন কোনো নির্যাতন নেই যা শেখ হাসিনার সরকার করেনি। গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট—সবচেয়ে বেশি হয়েছে এই সরকারের আমলে। মানুষ তাদের অধিকার ফিরে পেতে আবারও রাজপথে নামছে।”
তিনি আরও বলেন, “আমরা আশাকরি, পিরোজপুরে মাদক, চাঁদাবাজি, দখলদারি থাকবে না। নতুন দেশ গড়ার স্বপ্নে আমরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জনগণের দ্বারে যাচ্ছি।”
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেন।
জাতীয় নাগরিক পার্টি তাদের ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় গণসংযোগ ও সভা করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.