আয়েশা সিদ্দিকা, কচুয়া (বাগেরহাট)
বৈরী আবহাওয়া উপেক্ষা করে আগামীকাল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বাগেরহাটের কচুয়ায় ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) কচুয়া জিরোপয়েন্ট চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মিটফোর্ড হাসপাতালে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপিকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টারও তীব্র প্রতিবাদ জানানো হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিমেল খান, সাবেক ছাত্রদল নেতা ইমরান, নাজমুস সাকিব, মো. তানিম, মো. জুয়েল, সেলিম রেজা, তামিম শেখ, রানা হামিদ প্রমুখ।
বক্তারা বলেন, “দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তার দায় বিএনপির ওপর চাপানোর নীল নকশা চলছে। এ ষড়যন্ত্র করে বিএনপির জনপ্রিয়তা দমন করা যাবে না। জনগণ এখন সব বুঝে গেছে।”
তারা আরও বলেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরানো সম্ভব নয়। ছাত্রদল দেশের মানুষের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.