হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে শ্রমিকদের নানা দাবি ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো শ্রমিক সমাবেশ। শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের শ্রমিক ও বিএনপি নেতারা অংশ নেন।
সমাবেশের আয়োজন করে হবিগঞ্জ জেলা অটোরিকশা, অটো টেম্পু, মিশুক, বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, এবং মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতি।
সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম মিয়া এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির আহমেদ চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমন সুমন, ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মো. সেলিম মিয়া, ফজলুর রহমান বুলেট এবং চুনারুঘাট-মাধবপুর উপজেলার শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য পারিশ্রমিক ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশের শেষ দিকে সর্বসম্মতিক্রমে ঘোষণা দেওয়া হয়— আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সমর্থন জানাবে শ্রমিক সংগঠনগুলো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.