এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে বজ্রপাতে রাজিব হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজিব মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের মাসুদ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব পাট ধোয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি জলাশয়ে যান। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাত সরাসরি রাজিবের গায়ে আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুর্ঘটনায় রাজিবের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার লোকজন জানান, রাজিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.