প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
দেবহাটায় সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটি ঘোষনা

আর.কে.বাপ্পা, ( সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতীদল দেবহাটা উপজেলা শাখার আহবায়ক ও সদস্য সচিব সম্প্রতি দেবহাটা উপজেলার সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটির অনুমোদন করেছেন।
দলের সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দেবহাটা উপজেলার সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটিতে সখিপুরে ইউসুফ গাজীকে আহবায়ক ও রাকিব হোসেন রনিকে সদস্য সচিব এবং নওয়াপাড়া ইউনিয়নে কাজী আব্দুল মালেককে আহবায়ক ও আশরাফুল ইসলামকে সদস্য সচিব ও নাসিরুল্লাহ হোসেনকে যুগ্ম আহবায়ক করে তাঁতীদলের কমিটি ঘোষনা করা হয়।
এছাড়া সখিপুর ইউনিয়নে বাপ্পী কুমার ঘোষকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ইয়াকুব আলীকে সহঃ যুগ্ম আহবায়ক, শহিদ হোসেন মিজুকে সহঃ যুগ্ম আহবায়ক ও তৈমুর ইসলামকে সহঃ যুগ্ম আহবায়ক করে উক্ত বিজ্ঞপ্তিতে আগামী ২ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটির অনুমোদন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.