প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক রাতে গ্রেফতার ৮

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই গ্রেফতার হয়েছে ৬ জন জুয়ারী ও ২ জন মাদক বিক্রেতা। রবিবার (১৩ জুলাই) গভীর রাতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুরের দিকনির্দেশনায় একটি বিশেষ টিম উপজেলার সাতোর ইউনিয়নের বটতলীসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় চৌপুকুরিয়া গ্রামের নুর আলম (৩২), আমির খান (২৮), দক্ষিণ প্রান নগর গ্রামের রুবেল ইসলাম (৩১), গ্রামতলী এলাকার আজাদ আলী (৪১), গোবিন্দপাড়া গ্রামের রুবেল ইসলাম (৩৫) ও গোয়ালপাড়া এলাকার অর্জুন ঘোষ (৩৮) কে। অপরদিকে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডা গ্রামের মো. মজনু (২২) ও ইউসুফ আলি (৩৫) কে মাদক বিক্রিকালে আটক করা হয়।
বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল গফুর বলেন, মাদক ও জুয়াকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে এই সামাজিক ব্যাধি দূর করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের তৎপরতা এলাকায় স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে। তারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.