নাজিম বকাউল,ফরিদপুর জেলা প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল কর্মসূচির অনুষ্টিত হয়। ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন সভাপতিত্বে বিক্ষোভ মিছিল টি ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে হয়ে জনতা ব্যাংকের মোড় গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আরেফিন সাধারণ সম্পাদক জিতু খানসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এ অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল নেতা কর্মিরা সর্বদা মাঠে ছিল এবং থাকবে। বক্তারা আরোবলেন আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.