সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় কোস্ট ফাউন্ডেশন বাস্তবায়িত ‘চর’ (CHAR) প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি। কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল প্রমুখ।
সভায় জানানো হয়, স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় ‘Collective Humanitarian Assistance in Remote (CHAR) Response’ প্রকল্পটি বাস্তবায়ন করেছে কোস্ট ফাউন্ডেশন। প্রকল্পের আওতায় মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ও বিচ্ছিন্ন কলাতলী চরের ১৩০টি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে প্রত্যেককে ৬,০৯০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া ১০৫টি পরিবারকে গবাদি পশুর খাদ্য, কাঠের ব্রিজ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের অনুদান প্রদান করা হয়।
প্রকল্প সমন্বয়কারী জানান, প্রকল্পটির পরিকল্পিত মেয়াদ শেষ হলেও কার্যক্রম আংশিকভাবে চলমান থাকবে এবং স্থানীয় পর্যায়ে চাহিদা অনুযায়ী আরও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সভায় প্রকল্পের সুবিধাভোগী ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.