সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। একইসঙ্গে বক্তারা সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কালীগঞ্জ পৌরসভার সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্সের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা। সমাবেশটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোন্তাজ উদ্দিন মাস্টার,প্রদীপ কুমার মিত্র,খোরশেদ আলম কাজল,মো. রুহুল আমিন মোল্লা,মোশারফ হোসেন লিটন,মো. আলী হোসেন খোকন মাস্টার,সালাহ্ উদ্দিন আহমেদ,কাউছার মো. লাল মিয়া,আশরাফুল আলম সেলিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি আশরাফী হাবিবুল্লাহ বলেন,“রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা ও সহাবস্থান স্বাভাবিক বিষয়। কিন্তু এখন রাজনীতিতে মিথ্যাচার, কুৎসা রটনা ও চরিত্র হননের নোংরা প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এটি দেশের ভবিষ্যৎ রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার জন্য হুমকি।”
বিশেষ অতিথি ফরিদ আহমেদ মৃধা বলেন,“বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। অপপ্রচারে আমরা দমে যাওয়ার নয়—আমরা রাজপথে আছি, থাকবো।”
সমাবেশে কালীগঞ্জ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.