বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি
দীর্ঘ এক যুগ পরে আগাম ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়েত ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় সমাবেশ।
এ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ও উপজেলা শাখার আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ঢাকা অভিমুখে ‘কাজল-৭’ লঞ্চে অংশগ্রহণকারীরা যাত্রা করবেন বাবুগঞ্জের মিরগঞ্জ ঘাট থেকে।
“লঞ্চে চলো, খরচ বাঁচাও” শ্লোগানে আয়োজিত এ যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই রাত ১০টা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখা এই যাত্রার আয়োজন করে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।
বাবুগঞ্জ উপজেলা জামায়াত সূত্রে জানা যায়, সমাবেশ সফল করতে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং, লিফলেট বিতরণ ও স্থানীয় নেতাদের মাধ্যমে প্রচারণা চলছে। তারা জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত : লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলুমসহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনে মৌলিক সংহারের আহ্বান, জুলুমই সংসদ ও ঘোষণাপত্র বাতিল গণঅভ্যুত্থানে শহিদদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,এক কোটি নতুন ভোটারের জন্য ভোট প্রদান ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.