স্টাফ রিপোর্টার, ভোলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় ভোলায় মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বর থেকে এনসিপি ভোলা জেলা শাখার আয়োজনে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার কারনে আজ গোপালগঞ্জে স্বৈরাচারী শেখ হাসিনার পালিত সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন এনসিপি ভোলা জেলার যুগ্ম সমন্বয়কারী মো. শরীফ হাওলাদার ও ইয়াসির আরাফাত। এ সময় এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুদুর রহমান, আব্দুর রশিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.