আর.কে. বাপ্পা, দেবহাটা প্রতিনিধি
আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দেবহাটায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামায়াত অফিসের সামনে এসে সমাবেশে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারি সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বক্তারা জুলাই গণঅভ্যুত্থানসহ সকল গণহত্যার বিচার, মৌলিক রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহিদ ও আহতদের পুনর্বাসন এবং প্রবাসী এক কোটির বেশি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনঅধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। কেন্দ্রীয় সমাবেশে দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে এ আন্দোলন আরও বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.