বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে মসজিদ-ই-আবু বকর (রা:) এর শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন।
১৯ জুলাই শনিবার সকাল ১১ টায় উপজেলার দেহেরগতি ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে নির্মিত “মসজিদ-ই-আবু বকর (রা:)”এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “এই মসজিদ যেন দ্বীনি শিক্ষার কেন্দ্র হয়ে উঠতে পারে—সেই দোয়া করছি। মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং সমাজ সংস্কার ও নৈতিকতা বিকাশের ক্ষেত্রও বটে।” উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আজ আ জ ম. শামসুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে মসজিদটি দ্বীনের খেদমতে সদ্ব্যবহৃত হয় এই প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.