নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আলমগীর মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বেজিডাঙ্গা গ্রামে কৃষক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত ইমাম মোল্যার ছেলে।
আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও আড়াই থেকে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ এলাকার বাসিন্দা, বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। গ্রেপ্তার হওয়া আলমগীর মোল্যাকে ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর মোল্যা দীর্ঘদিন ধরে কৃষক লীগের নেতা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। গত ৫ আগস্টের ঘটনার পরও তিনি দলীয় কার্যালয়ে নিয়মিত বসতেন। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ওই কার্যালয় থেকে দলের সাইনবোর্ড ও শীর্ষ নেতাদের ছবি সরিয়ে ফেলেন তিনি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “একটি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.