যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। নিহত শওকত আলী (৬০) ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শওকত আলী এক সময় গদখালী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। একটি দুর্ঘটনার পর বেশ কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন তিনি। তার বাসায় পাশেই রেললাইন।
রোববার বিকাল ৪টার দিকে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে উল্লেখিত স্থানে পৌঁছালে খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
বেনাপোল রেল পুলিশের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.