শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের মধ্যপাড়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় মর্জিনা খানম (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
রোববার (২০জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্যপাড়ার পুকুর থেকে উদ্ধার করা হয়। বৃদ্ধা মর্জিনা খানম বাঁকা পূর্বপাড়া গ্রামের মৃত তোবারেক শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা খানম মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ১৭ জুলাই রাতে নিজ বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন এবং উপজেলার সব এলাকায় মাইকিং করেন। এরপরেও তার সন্ধান মেলেনি।
রোববার(২০জুলাই)সন্ধ্যার ৭টার দিকে বাঁকা মধ্যপাড়া গ্রামের আরিফ কাজীর বাড়ির পাশে থাকা পুকুরে মর্জিনার অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে লোহাগড়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সোমবার (২১জুলাই) সকালে জানান, মর্জিনা মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.