দাউদ রানা - চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম, মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার, পল্লী উন্নয়ন অফিসার মো: সেলিম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল মো: রিয়াজ হোসেন, সমাজসেবা মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী,থানার উপ পরিদর্শক( এসআই) মাহমুদুল হাসান, উপ সহকারী প্রকৌশলী নাবিল আহমেদ, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, ডা: ইব্রাহিম, পরিসংখ্যান অফিসের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, আইসিটি কর্মকর্তা সম্পা কর্মকার, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর,খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী, সমবায় অফিসার উজ্জ্বল ভূইয়া, সিএ ইউসুফ আলী, আশরাফুল ইসলাম ও মহিলা বিষয়ক দপ্তরের মো: আমিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য,মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়াও নৌকা ঘাটে ব্যাঙের ছাতার মতো ভ্যান পার্কিং বন্ধে সুনির্দিষ্ট আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.