ফরিদপুর প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২১ জুলাই) বেলা ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম বকু এবং জেলা তাঁতি দলের সদস্য সচিব শাহেদা বেগম।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.