নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার (২১ জুলাই) বেলা বারোটার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে জেলা ও মহানগর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও বিএনপি নেতা সালাউদ্দিন সরকার।
গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মিনার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান বাবুল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব উদ্দিন যুবরাজ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, শ্রমিক নেতা আবুল কালাম প্রধান ও বাসন থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, "তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত নয়। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক।"
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.