আজাহার আলী, বগুড়া
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী পেয়েছেন ‘শেরে বাংলা স্টার এ্যাওয়ার্ড ২০২৫’। শের-ই-বাংলা সাংস্কৃতিক জোটের আয়োজনে সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী নব্বই দশক থেকে অদ্যাবধি সময় পর্যন্ত যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠা এবং আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্বে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান ও মূল্যবোধে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
শিক্ষা জাতির মেরুদণ্ড—এই আদর্শকে ধারণ করে অধ্যক্ষ মারান্ডী বলেন, “এ প্রাপ্তি শুধু আমার একার নয়। এর পেছনে রয়েছে আমার সহকর্মী শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা এবং সবচেয়ে বড় কথা—আমার প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা।”
তিনি আরও বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই প্রকৃত অর্থে আলোকিত হয়, যখন সেখানে পাঠ্য বিষয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ শেখানো হয়। আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের গণ্ডির বাইরে নিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের চালিকাশক্তি।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর এই অর্জনে তাঁকে অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.